ফতুল্লায় স্বেচ্ছাসেবকদল নেতা মামুন হত্যাকান্ডের অন্যতম আসামি ও ক্রসফায়ারের তালিকাভুক্ত কিলার নয়ন ও আওয়ামী দোসরদের শেল্টার দেওয়ার অভিযোগ যুবদল নেতা মিঠু বিরুদ্ধে। ব্যাবস্থা না নেওয়ায় সাদেক -রনিকে নিয়ে সমালোচনার ঝড়


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৬:১৫ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় স্বেচ্ছাসেবকদল নেতা মামুন হত্যাকান্ডের অন্যতম আসামি ও ক্রসফায়ারের তালিকাভুক্ত কিলার নয়ন ও আওয়ামী দোসরদের শেল্টার দেওয়ার অভিযোগ যুবদল নেতা মিঠু বিরুদ্ধে। ব্যাবস্থা না নেওয়ায় সাদেক -রনিকে নিয়ে সমালোচনার ঝড়

ফতুল্লায় স্বেচ্ছাসেবকদল নেতা মামুন হত্যাকান্ডের অন্যতম আসামি ও ক্রসফায়ারের তালিকাভুক্ত কিলার নয়ন ও আওয়ামী দোসরদের শেল্টার দেওয়ার অভিযোগ যুবদল নেতা মিঠুর বিরুদ্ধে। ব্যাবস্থা না নেওয়ায় সাদেক -রনিকে নিয়ে সমালোচনার ঝড়

 

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মামুন হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত কিলার নয়ন ও আওয়ামীলীগ নেতা এবং একাধিক বৈষম্যবিরোধী মামলার আসামি নাহিদ হাসান সবুজের সঙ্গে যুবদল নেতা মিঠুর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

দলীয় নেতাকর্মীদের একাংশের অভিযোগ, হত্যা মামলার অন্যতম আসামির সঙ্গে প্রকাশ্য সখ্যতা ও যোগাযোগ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা চলছে।

 

এছাড়াও কিলার নয়নকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে যুবদল নেতা মিঠু  নাম বিভিন্ন মহলে আলোচনায় আসে।

সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা বলছে, যে ব্যাক্তি ক্রসফায়ারের তালিকাভুক্ত আসামি ও বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবকদল নেতা হত্যাকান্ডের ঘটনায় আসামি তার সাথে মিঠুর  এমন গভির সখ্যতা জনমনে প্রশ্নের উকি দেয়।এ ঘটনা ফাস হওয়ার পর তৃনমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

তারা মিঠুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে স্থানীয়রা জানান,মিঠু  আলোচিত মাদক ব্যাবসায়ী রগ কাটা আকাশকে প্রকাশ্যে শেল্টার দিয়ে তাকে ব্যাবহার করে মাদক ব্যাবসা করাচ্ছেন।

এছাড়াও ঝুট সন্ত্রাসী,চাঁদাবাজী, ভূমিদস্যুতাসহ নানা অপকর্মে সে জর্জরিত।তার বিরুদ্ধে একাধিক সংবাদ পরিবেশন হলেও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা না নেওয়ায় জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক ও সদস্য সচিব মশিউর রহমান রনির তীব্র সমালোচনা করেছেন তৃনমূল নেতাকর্মীরা।

স্থানীয়দের ভাষ্য,যুবদলের শীর্ষ নেতারা এতকিছু অবগত হওয়ার পরও যদি মিঠুর বিরুদ্ধে ব্যাবস্থা না নেয় তাহলে এটা স্পষ্ট হবে সাদেক-রনির মদদেই মিঠু বেপরোয়া।

  • এবার দেখার বিষয় সাদেকুর রহমান সাদেক ও মশিউর রহমান রনি তার বিরুদ্ধে কি ধরনের সাংগঠনিক ব্যাবস্থা নেয়।