
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় আড়াইহাজারের ভূমি কর্মকর্তা নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার এক ভূমি কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলার মীরেরটেক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হাজী মোঃ আনোয়ার হোসেন আড়াইহাজার পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, তিনি প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন। পথে সোনারগাঁয়ের মীরেরটেক এলাকায় পৌঁছালে একটি দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
আনোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :