বন্দরে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মামুনের বিরুদ্ধে


Saimoon Islam প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৯:২৯ অপরাহ্ন / ১০০০
বন্দরে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মামুনের বিরুদ্ধে

বন্দরে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মামুনের বিরুদ্ধে

 

বন্দরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে অসাধু ঔষধ বিক্রেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃত অসাধু ঔষধ বিক্রেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বন্দর থানার উপ পরিদর্শক মামুনের বিরুদ্ধে । গত শুক্রবার (৮ মে) রাতে বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ীস্থ রমজান মার্কেটে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় উল্লেখিত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৮ টার দিকে রমজান মার্কেট এলাকায় এক ব্যক্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য মজুদ করছে এমন সন্দেহে এলাকাবাসী তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারের অনুপযোগী ঔষধসহ আটক করে বন্দর থানায় খবর দেয়।

পরে খবর পেয়ে থানার এসআই মামুনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটা অংকের উৎকোচের বিনিময়ে আটককৃত অসাধু ঔষধ বিক্রেতাকে ছেড়ে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান,

আমরা জনস্বাস্থ্যের ঝুঁকির কথা চিন্তা করে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ লোকটাকে আটক করলাম কিন্তু পুলিশ এসে ব্যবস্থা না নিয়ে উল্টো টাকা খেয়ে তাকে ছেড়ে দিল। এটা প্রশাসনের ওপর মানুষের আস্থা কমিয়ে দেয়।

এ ব্যাপারে এসআই মামুনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

 

সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি বন্ধসহ অসাধু ঔষধ বিক্রেতার দৃষ্টান্তমূলক শাস্তি এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন উল্লেখিত এলাকাবাসী।