যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের অষ্টম আউটলেটের যাত্রা


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ৭:০২ অপরাহ্ন / ১০০০
যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের অষ্টম আউটলেটের যাত্রা

 

 

যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে সুইট নেশনের অষ্টম আউটলেটের যাত্রা

মিষ্টিজাতীয় খাদ্যপণ্যের জনপ্রিয় ব্র্যান্ড সুইট নেশনের অষ্টম আউটলেট চালু হয়েছে রাজধানীর যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে। শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।

 

নতুন এ আউটলেট চালুর মধ্য দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকায় সুইট নেশনের মোট আটটি আউটলেট হলো। এর মধ্যে রাজধানী ঢাকায় পাঁচটি এবং নারায়ণগঞ্জে তিনটি আউটলেট রয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কাটেন আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক ও সুইট নেশনের অন্যতম পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম রাজিব। এ সময় উপস্থিত ছিলেন সুইট নেশনের প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাদ এবং যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে হোলসেল ক্লাবে আসা ক্রেতারা সুইট নেশনের বিভিন্ন মিষ্টির স্বাদ নেন। মিষ্টির স্বাদ ও মানে সন্তোষ প্রকাশ করে তারা নতুন এ ব্র্যান্ডকে স্বাগত জানান। পাশাপাশি কেনাকাটার পাশাপাশি মিষ্টিজাতীয় পণ্য পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ক্রেতারা।

 

সুইট নেশনের অন্যতম পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম রাজিব বলেন, “ক্রেতাদের চাহিদা ও ভালোবাসার কারণে সুইট নেশন আজ এই পর্যায়ে আসতে পেরেছে। গুণগতমান বজায় রাখার পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন পণ্য উৎপাদনে আমরা গুরুত্ব দিচ্ছি। হোলসেল ক্লাবে অষ্টম আউটলেট উদ্বোধন করা হলো। ক্রেতাদের সাড়া পেলে সামনে আরও আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে।”

 

সুইট নেশনের প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাদ বলেন, “নারায়ণগঞ্জ ও ঢাকায় সাতটি আউটলেটের পর হোলসেল ক্লাবে অষ্টম আউটলেটের যাত্রা শুরু হলো। খুব শিগগিরই হোলসেল এক্সপ্রেসে আরও একটি আউটলেট চালু করার পরিকল্পনা রয়েছে। সুইট নেশনে ৫০টির বেশি মিষ্টিজাতীয় আইটেমের পাশাপাশি স্ন্যাকস ও টিফিনের বিভিন্ন আইটেম রয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ও মুখরোচক খাদ্যপণ্য যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।”

 

যমুনা গ্রুপের পরিচালক এস এম আব্দুল ওয়াদুদ বলেন, “যমুনা ফিউচার পার্কের কেনাকাটার অন্যতম বৃহৎ স্থান হোলসেল ক্লাব। এখানে মিষ্টিজাতীয় পণ্যের জনপ্রিয় ব্র্যান্ড সুইট নেশনের যাত্রা শুরু হলো। যমুনা গ্রুপ ও হোলসেল ক্লাবের পক্ষ থেকে সুইট নেশনের প্রচার ও প্রসারে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।”

 

ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদের সঙ্গে নতুনত্ব ও গুণগতমান বজায় রেখে ক্রেতাদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সুইট নেশন। যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে অষ্টম আউটলেট চালুর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির সম্প্রসারণে যুক্ত হলো নতুন আরেকটি অধ্যায়। ভবিষ্যতে ঢাকার আরও বিভিন্ন স্থানে আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।