গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল নারায়ণগঞ্জ


thenewsexpress24 প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৫, ৬:৫৪ পূর্বাহ্ন / ১০০০
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল নারায়ণগঞ্জ

ফিলিস্তিনের গাজা উপতক্যায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ করেছেন। উপজেলা পর্যায়েও বিভিন্ন পাড়া-মহল্লায় ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে মিছিল করেছেন লোকজন।

সোমবার (৭ এপ্রিল) সকাল দশটার দিকে ছোট ছোট মিছিল নিয়ে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন লোকজন। পরে তারা সড়কে নেমে আসেন।
কয়েকশ’ মানুষ বিজয় স্তম্ভের সামনের সড়কে অবস্থান নিলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলে বিঘœ ঘটে। দুপুর দেড়টা পর্যন্ত বিক্ষোভকারী লোকজন সড়কে ছিলেন।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল নারায়ণগঞ্জ
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল নারায়ণগঞ্জ

আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরউদ্দিন আহমদ।

বিক্ষোভরত লোকজন ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধের দাবি জানান। তারা বলেন, “ইসরায়েলি বাহিনী ঘুমন্ত শিশুদের ওপর নির্বিচারে বোমা মেরে হত্যা করছে। অবৈধ দখলদার ইসরায়েল শুরু থেকে মানবাধিকার লঙ্ঘন করে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বনেতারা যারা মানবতার কথা বলেন, তারা ফিলিস্তিনে হামলার ঘটনাগুলোতে চোখ বন্ধ করে রাখেন। আমরা তাদেরও ধিক্কার জানাই।”

ফিলিস্তিনে টানা হামলার ঘটনায় ‘জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ’ উল্লেখ করে আন্দোলনকারীরা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এছাড়া, ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের পক্ষে সংহতি জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল নারায়ণগঞ্জ

এদিকে, সোনারগাঁয়ে ফজলুল হক উইমেন্স কলেজে এক বিক্ষোভ সমাবেশে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

এছাড়া ফিলিস্তিনের জনগণের জন্য নারায়ণগঞ্জে জেলা প্রশাসক কার্যালয় বিশেষ মোনাজাত এর আয়োজন করা হয়। দোয়ায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদসহ প্রমুখ। বৈশাখ আয়োজনের প্রস্তুতি সভায় এই দোয়ার আয়োজন করা হয়।