এনায়েতনগর ইউনিয়ন বিএনপির নামে ফকির অ্যাপারেলসের ঝুট, বণ্টনে বঞ্চিত অধিকাংশরা,ন্যায্য হিস্যার দাবিতে ক্ষোভ


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন / ১০০০
এনায়েতনগর ইউনিয়ন বিএনপির নামে ফকির অ্যাপারেলসের ঝুট, বণ্টনে বঞ্চিত অধিকাংশরা,ন্যায্য হিস্যার দাবিতে ক্ষোভ

এনায়েতনগর ইউনিয়ন বিএনপির নামে ফকির অ্যাপারেলসের ঝুট, বণ্টনে বঞ্চিত অধিকাংশরা,ন্যায্য হিস্যার দাবিতে ক্ষোভ

 

 

 

 

 

ফতুল্লার বিসিক এলাকায় ফকির অ্যাপারেলসের ঝুট (ওয়েস্টিজ) বণ্টনকে কেন্দ্র করে ফের বিরোধ দেখা দিয়েছে। এনায়েতনগর ইউনিয়ন বিএনপির নামে ঝুটের কার্যক্রম পরিচালিত হলেও বণ্টনে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ন্যায্য হিস্যা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু ও সমান বণ্টনের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

২৩ নভেম্বর সোমবার সকালে এনায়েতনগর ইউনিয়নের ২ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফকির অ্যাপারেলসের সামনে জড়ো হন। পরে তিন সদস্যের একটি প্রতিনিধি দল কারখানার ভেতরে প্রবেশ করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে। কারখানা থেকে বেরিয়ে প্রতিনিধিরা সাংবাদিকদের কাছে তাদের অভিযোগ ও দাবির কথা তুলে ধরেন।

এনায়েতনগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকা বলেন, ফকির অ্যাপারেলসের ওয়েস্টিজ বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে সুষম বণ্টন নিশ্চিত করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, “আমার ওয়ার্ডের নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন। তাদের ন্যায্য অধিকার ও সম্মানী থেকেও বঞ্চিত করা হচ্ছে। সাংবাদিকদের মাধ্যমে নেতৃবৃন্দের কাছে জানতে চাই, এই বৈষম্য থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাব? আমরা একটি সুন্দর সমাধান চাই।”

খোকা অভিযোগ করেন, আলমগীর, বরিশাইল্লা জাহাঙ্গীর ও মশিউর রহমান রনি এ কার্যক্রম পরিচালনা করছেন এবং তারা ন্যায্য অধিকার থেকে নেতাকর্মীদের বঞ্চিত করছেন। এ সময় তিনি আরও দাবি করেন, কিছুদিন আগে মশিউর রহমান রনির নির্দেশে তার ছেলেকে গুলি করা হয়েছে। তার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেনজ বলেও জানান তিনি। বিসিক এলাকায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান খোকা।

এনায়েতনগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ বলেন, ফকির অ্যাপারেলস ২ ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত। শুরুতে এই দুই ওয়ার্ডের নেতাকর্মীরাই ঝুট নামানোর কাজ করতেন। কিন্তু পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর, বরিশাইল্লা জাহাঙ্গীর ও যুবদল নেতা মশিউর রহমান রনির প্রভাবের কারণে ২ নম্বর ওয়ার্ডকে বঞ্চিত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

 

এনায়েতনগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ বলেন, ফকির অ্যাপারেলস ২ ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত। শুরুতে এই দুই ওয়ার্ডের নেতাকর্মীরাই ঝুট নামানোর কাজ করতেন। কিন্তু পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর, বরিশাইল্লা জাহাঙ্গীর ও যুবদল নেতা মশিউর রহমান রনির প্রভাবের কারণে ২ নম্বর ওয়ার্ডকে বঞ্চিত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।তিনি বলেন, নেতাকর্মীদের চাপের মুখে ওয়ার্ড সভাপতি হিসেবে তাকে এখানে আসতে হয়েছে। শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিষয়টি দ্রুত সমাধান করে নেতাকর্মীদের ন্যায্য পাওনা নিশ্চিত করা হোক।

এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকও অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা মশিউর রহমান রনি কেন্দ্রীয় বিএনপি ও কেন্দ্রীয় যুবদলের নাম ব্যবহার করে বড় অঙ্কের অর্থ নিয়ে যাচ্ছেন। এ অর্থ কোন কেন্দ্রীয় বিএনপি নেতা কিংবা কেন্দ্রীয় যুবদল নেতা নিচ্ছেন, তা প্রকাশ করার দাবি জানান তিনি।