গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতা করা হবে: গোলাম পরওয়ার


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন / ১০০০
গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতা করা হবে: গোলাম পরওয়ার

গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলে বিরোধী দল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

বুধবার (১৮ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

 

 

গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে রাজনৈতিক সংকট কেটে যাবে। একই সঙ্গে সরকারের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে।

 

তিনি বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করে একদলীয় শাসন কায়েমের প্রচেষ্টায় দেশে আজ রাজনৈতিক বিভেদ তৈরি হয়েছে। ৭০ ভাগ মানুষের রায় অস্বীকার করার কারণে ফ্যাসিবাদবিরোধী জনতা সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না।

 

 

তার দাবি, জুলাই সনদ বাস্তবায়ন বাঁধাগ্রস্ত করতে সরকার আওয়ামী লীগকে মাঠে নামিয়েছে।

 

দলটির সেক্রেটারি জেনারেল বলেন, দেশের সাম্প্রতিক ঘটনায় দেশবাসীর মতো আমরাও উদ্বিগ্ন। পুলিশের ওপর হামলা হচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছেন না। দেশে সরকার আছে বলে মনে হচ্ছে না। গোপালগঞ্জ, মাদারীপুর যে দেশের একটা অংশ, এটা মনে হচ্ছে না।

 

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে প্রথম অপরাধ করেছে। এখন বলছে, তাকে ফেরত পাঠাতে সামরিক বিমান পাঠাতে হবে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই