আজ আপনার ভাগ্যে কী থাকতে পারে, জেনে নিন রাশিফলে


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন / ১০০০
আজ আপনার ভাগ্যে কী থাকতে পারে, জেনে নিন রাশিফলে

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।

 

 

একনজরে দেখে নেওয়া যাক শনিবারের (১৪ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:

 

মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)

 

ব্যবসার ক্ষেত্রে উদ্যোগী হতে হবে। ব্যবসায় অংশীদারের সঙ্গে সমস্যাগুলোর সমাধানের বিষয়ে ভাবতে পারেন। সন্তান বিবাহিত জীবনে সুখ ফিরিয়ে আনতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তারা বিয়ের কথা ভাবতে পারেন। পুরোনো সম্পত্তি জীবনে ফিরে আসতে পারে, তবে এটি ঝামেলার কারণ হতে পারে।

 

বৃষ (২০ এপ্রিল–২০ মে)

 

সকালের দিকে বিদেশের কোনো কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। শেয়ারে ভেবেচিন্তে বিনিয়োগ করুন। ব্যবসা বাড়ানোর জন্য সঞ্চয় করতে হতে পারে। যারা ছোটখাটো ব্যবসায় আগ্রহী তারা বিনিয়োগ করতে পারেন। কর্মস্থানে উদ্ভাবনী ধারণা কাজে লাগাতে হবে।

 

মিথুন (২১ মে–২০ জুন)

 

স্ত্রীর অসুস্থতার জন্য বাড়িতে কিছু কাজ করতে হতে পারে। বাড়ির বড়রা হাঁটুর ব্যথায় ভুগবেন। মহিলাদের জোরে গাড়ি চালানো উচিত না। নতুন ব্যবসার দায়িত্ব কর্মক্ষেত্রে ব্যস্ত রাখবে। তবে আর্থিক সিদ্ধান্তগুলো একটু স্থগিত রাখুন। প্রেমিক বা প্রেমিকাকে ছোট হলেও কোনো উপহার দিতে পারেন।

 

কর্কট (২১ জুন–২২ জুলাই)

 

মা-বাবার নামে ব্যবসা লিখে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। ব্যবসায় বিনিয়োগের জন্য এটি ভালো সময় না। কর্মস্থানে চুরির আশঙ্কা আছে, চোখ-কান খোলা রাখতে হবে।

 

অপ্রয়োজনীয় কথা বন্ধ করতে হবে। বিলাসিতার জন্য ব্যয় ত্যাগ করতে হবে। উন্নত অর্থ ব্যবস্থাপনার জন্য একটি সঠিক কাজের পরিকল্পনা রাখুন।

 

সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)

 

পরিবারে আনন্দ বাড়তে পারে। বন্ধুর সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পারবেন। প্রেমের অনুভূতি বাড়বে। সহকর্মীর সঙ্গে মিলেমিশে কাজ করুন, তাতে কাজের চাপ কমবে। ব্যবসার কাজে মনোযোগ বাড়তে পারে।

 

সম্মান বজায় রাখতে ছোটদের সঙ্গে বুঝে কথা বলুন। ব্যক্তিগত কাজের প্রচেষ্টা জোরদার হতে পারে। স্বামী বা স্ত্রীকে কাজে সাহায্য করতে পারেন। সংসারে রাগ পরিহার করুন।

 

কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)

 

প্রিয়জনের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা না করাই ভালো হবে। বিলাসিতার প্রতি আগ্রহ থাকবে। বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। সংসারে জেদ ও অহঙ্কার দেখাবেন না।

 

বড়দের কথা শুনুন, তাতে লাভ হবে। বাড়ির পরিবেশ স্বাভাবিক থাকতে পারে। ব্যবসায় চুরির আশঙ্কা নেই, তাও সতর্কতা বজায় রাখুন। আবেগপ্রবণতা এড়িয়ে চলতে পারেন।

 

 

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)

 

সঙ্গীর ব্যবহারে আনন্দ পাবেন। ব্যবসার অংশীদারের সঙ্গে যোগাযোগ করার জন্য লাভবান হতে পারেন। কাজের জন্য দিনটি ভালো। একটি বড় খরচের জন্য কর্মচারীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। আর্থিক অবস্থা বেশ ভালো থাকার সম্ভাবনা আছে।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)

 

যদি বন্ধুদের সঙ্গে ব্যবসার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তাভাবনা করে অর্থব্যয় করুন। না হলে ব্যবসায় ক্ষতি হতে পারে। ব্যক্তিগত ব্যবসার চাপের কারণে মানসিক শান্তি নষ্ট হতে পারে। চাপ সামলাতে একটু দূরে সবাই মিলে বেড়াতে যেতে পারেন। ভালোবাসার জন্য খুব ভালো ভাবে উপভোগ করতে পারবেন।

 

ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)

 

প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। তবে অতিরিক্ত খরচও হতে পারে। পরিবারের জন্য কিছু সময় বের করতে পারেন। কাউকে কিছু না জানিয়ে বাড়িতে পুরোনো কোনো বন্ধু আসতে পারে। বাবার শরীরের ব্যাপারে বাড়িতে কোনো আলোচনা হতে পারে। নতুন প্রেমের কথা মনে করে আনন্দ পাবেন।

 

মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)

 

যারা বিদেশে যাওয়ার বিষয়ে চিন্তা করছেন তারা ইতিবাচক ফল পেতে পারেন। অফিসে সময়মতো কাজ শেষ করুন, না হলে বস অসন্তুষ্ট হতে পারেন। প্রেমে সতর্কতার সঙ্গে এগিয়ে যান। চিকিৎসকেরা সফল হতে পারেন।

 

ব্যবসায় ভারসাম্য রেখে এগিয়ে যান। বাইরে যাওয়ার ভিন্ন ভিন্ন সুযোগ পেতে পারেন। ব্যবসার স্থানে প্রতারকদের থেকে সাবধান থাকুন।

 

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

 

পড়াশোনায় জোর দিলে, যেটুকু পড়াশোনা করবেন সেটাই ভালো মনে থাকবে। আজ সহকর্মীদের একটু এড়িয়ে চলুন। মা-বাবার প্রতি মনোযোগ দিন। প্রেমে আত্মবিশ্বাস বজায় রাখুন, এই ব্যাপারে বাড়ির বড়দের সঙ্গে কথা হতে পারে। শেয়ারবাজারে লক্ষ্য স্থির রাখুন। ধর্মের বিষয়ে আলোচনার জন্য ত্যাগের অনুভূতি বাড়তে পারে।

 

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

 

সম্পত্তির ব্যাপারে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। নতুন কাজের খোঁজ পেতে পারেন। বন্ধুর বাড়ির শুভ কাজে যুক্ত হতে পারেন। আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে। কাজের দিকে দক্ষতা প্রদর্শনের সুযোগ বাড়বে। সঙ্গীর কোনো আচরণে আনন্দে থাকবেন।