শ্রমিক আন্দোলনে ইটের আঘাতে বিকেএসপির শিক্ষার্থী আহত


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৬, ৪:০৫ অপরাহ্ন / ১০০০
শ্রমিক আন্দোলনে ইটের আঘাতে বিকেএসপির শিক্ষার্থী আহত

সাভারের আশুলিয়ায় বিক্ষোভের মাঝে পড়ে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে নুরুজ্জামান সামি নামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

 

সোমবার (২ নভেম্বর) সাভারের আশুলিয়ায় এ ঘটনা ঘটে।

 

আহত সামি বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ির গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের পাইনশাইল গ্রামে।

 

 

আহত শিক্ষার্থী নুরুজ্জামান সামির বাবা ইউসুফ রানা এশিয়া পোস্টকে জানান, সোমবার সকালে যথাসময়ে স্কুলে যায় তার ছেলে সামি। সাড়ে ১১টার দিকে স্কুল ছুটি হয়, শ্রমিক অসন্তোষের কারণে তাদের স্কুলের ভেতর আটকে রাখা হয়েছিল। চাচা রফিকুল ইসলাম সামিকে সঙ্গে নিয়ে স্কুল থেকে বেরিয়ে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েন। এসময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে তার ছেলে নুরুজ্জামান সামি মাথায় গুরুতর আঘাত পান।

 

তিনি আরও বলেন, পরে সামিকে উদ্ধার করে স্থানীয় নাসির উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সামির মাথার ক্ষতস্থানে চারটি সেলাই দেওয়া হয়েছে।

 

চিকিৎসকের বরাতে তিনি জানান, সামি বর্তমানে শঙ্কামুক্ত আছে।