

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে ৫০০ গ্রাম গাঁজাসহ মনি ওরফে মরনী (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মোবারক শাহ রোডে মূসা হাজীর বাড়ির সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনি মৃত হাসানের মেয়ে ও রোমানের স্ত্রী। তিনি ১ নম্বর বাবুরাইলের তাঁতিপাড়ায় খোকন সাহেবের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক মো. রমজান হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় মনির কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে আগে আরও চারটি মাদক মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :