

কাশিপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিনের ইন্তেকাল
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন ইন্তেকাল করেছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল সোয়া ৮ টায় ঢাকার হলি ফ্যামেলি হাসপাতালে মারা যান তিনি। এই জনপ্রতিনিধি ‘সাহা চেয়ারম্যান’ নামে পরিচিত ছিলেন।
তার বড় ছেলে সাজ্জাদ হোসেন জানান, সাহাবউদ্দিন চেয়ারম্যানের জানাজা বাদ আছর কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এরপর তাকে কাশিপুর কবরস্থানে দাফন করা হবে।
তিনি আরও জানান, ২০১৪ সালে সাহাব উদ্দিন চেয়ারম্যানের স্ত্রী মারা গেছেন। তার ছোট ছেলে শেখর দুই বছর আগে ইন্তেকাল করেন। এরপর থেকেই তিনি আরও ভেঙ্গে পড়েন। বর্তমানে তার ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
সাহাবউদ্দিন চেয়ারম্যান কাশিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। তার জন্য সবার দোয়া চেয়েছে তার পরিবার।
আপনার মতামত লিখুন :