রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন জিহাদ, সকালে মিলল লাশ


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ১২:১৩ অপরাহ্ন / ১০০০ Views
রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন জিহাদ, সকালে মিলল লাশ
  1. ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানের পাশ থেকে জিহাদ হোসেন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিআইট গ্রামের একটি ড্রাগন বাগানের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিহাদ হোসেন চুন্নিআইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

 

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন জিহাদ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকালে ভৈরবা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগন বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

 

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হতে পারে।

 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।