আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ১২:১০ অপরাহ্ন / ১০০০
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

রাজধানীর উত্তরায় জামায়াত নেতা, সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল।

 

 

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উত্তরার জসিমউদ্দিন থেকে মিছিলটি শুরু হয়। পরে বিমানবন্দর গোলচত্বরে মিছিল শেষে সমাবেশ করা হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত।

 

বিক্ষোভকালে গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরা থেকে বিমানবন্দর সড়ক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভ মিছিলে তাদের ‘ছি ছি কারবার, মামলা দিল সরকার’, ‘অবিলম্বে মামলাবাজি বন্ধ কর, বন্ধ কর’, ‘বিমানবন্দরের লাগেজ কাটা, বন্ধ কর, করতে হবে’, ‘বিমানবন্দরের যাত্রী হয়রানি, বন্ধ কর, করতে হবে’, ‘স্বর্ণ চুরির সিন্ডিকেট, ভেঙে দাও, ঘুরিয়ে দাও’, ‘চোরাকারবারির সিন্ডিকেট, ভেঙে দাও, ঘুরিয়ে দাও’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

 

 

মিশন থেকে পালিয়েছেন চার এনএসআই কর্মকর্তা

উত্তরা অঞ্চল পরিচালক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাহবুবুল আলমের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উত্তরা মডেল আমির ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম আমির মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব আমির মাহফুজুর রহমান, তুরাগ উত্তর আমির মতিউর রহমান, দক্ষিণখান পূর্ব আমির আবু সাঈদ, দক্ষিণখান পশ্চিম আমির আবু সাঈদ শাহনেওয়াজ, বিমানবন্দর আমির এনামুল হক শিপন, মহানগরীর যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সাল পারভেজ প্রমুখ।