ভূমিহীন আশ্রয়ণ প্রকল্পে যেন ‘মরণ ফাঁদ’, নিরাপত্তাহীনতায় ১৫৬ পরিবার,ডিসি,ইউএনও,জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপ কামনা আরাফাতের


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১২:৫২ অপরাহ্ন / ১০০০
ভূমিহীন আশ্রয়ণ প্রকল্পে যেন ‘মরণ ফাঁদ’, নিরাপত্তাহীনতায় ১৫৬ পরিবার,ডিসি,ইউএনও,জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপ কামনা আরাফাতের

ভূমিহীন আশ্রয়ণ প্রকল্পে যেন ‘মরণ ফাঁদ’, নিরাপত্তাহীনতায় ১৫৬ পরিবার,ডিসি,ইউএনও,জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপ কামনা আরাফাতের

 

 

যে স্বপ্ন ও আশা নিয়ে পরিবার-পরিজন নিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘরে উঠেছিলেন ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো, সময়ের সঙ্গে সেই স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মাথা গোঁজার ঠাঁই মিললেও নিরাপদে ঘুমানোর নিশ্চয়তা মিলছে না। বহিরাগতদের আনাগোনা, মাদক, চুরি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা এমনটাই জানিয়েছেন এ আশ্রায়ন প্রকল্পের সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন।

 

বিগত সরকারের আমলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়নের যাচাই-বাছাই শেষে ১৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চর সৈয়দপুর এলাকায় তিনটি আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়া হয়। প্রকল্প তিনটি হলো—আহমদ আলীর ডগ প্রকল্প-১, চকমাঠ প্রকল্প-২ এবং গোলচক্করের পশ্চিম পাশে অবস্থিত প্রকল্প-৩।

 

এর মধ্যে আহমদ আলীর ডগ প্রকল্প-১-এ ৮০টি, চকমাঠ প্রকল্প-২-এ ২৮টি এবং প্রকল্প-৩-এ ৪৮টি পরিবার বসবাস করছে।

 

বাসিন্দাদের অভিযোগ, বর্তমানে তাদের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের তার চুরি, রাতের বেলায় মাদকাসক্ত ও অপরিচিত ব্যক্তিদের অবাধ আনাগোনা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। বিভিন্ন এলাকার লোকজন এসে এখানে বসবাস করায় কোনো অনিয়ম বা অপরাধের প্রতিবাদ করতে গেলেই অনেক সময় হুমকি-ধমকি ও মারধরের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।

 

তাদের দাবি, আশ্রয়ণ প্রকল্পের ঘর পেলেও নিরাপত্তাহীনতার কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় নারী, শিশু ও বয়স্কদের নিয়ে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে পরিবারগুলোকে।

 

এ অবস্থায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। প্রকল্প এলাকায় নিয়মিত টহল জোরদার, বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ, মাদক ও চুরি-ছিনতাই বন্ধে ব্যবস্থা এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

 

সাধারণ মানুষের মতো শান্তিপূর্ণ ও নিরাপদ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন আশ্রয়ণ প্রকল্পের অসহায় পরিবারগুলো।

 

আকুল আবেদন—

জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ

প্রশাসক, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), নারায়ণগঞ্জ সদর উপজেলা