শামীম ওসমান ঘনিষ্ঠ এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল গ্রেফতার


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন / ১০০০
শামীম ওসমান ঘনিষ্ঠ এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল গ্রেফতার

শামীম ওসমান ঘনিষ্ঠ এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল গ্রেফতার

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় শামীম ওসমান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লালকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার একটি চৌকস পুলিশ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত বিল্লালের বিরুদ্ধে একাধিক বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলা রয়েছে। এসব মামলার তদন্তের ধারাবাহিকতায় তাকে গ্রেফতার করা হয়েছে।

 

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, বিল্লাল সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ ও অত্যন্ত আস্থাভাজন হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

 

গ্রেফতারের পর তাকে ফতুল্লা মডেল থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।