কামাল প্রধানকে আহবায়ক ও পিন্টুকে সদস্য সচিব করে বক্তাবলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৬, ১০:১২ অপরাহ্ন / ১০০০
কামাল প্রধানকে আহবায়ক ও পিন্টুকে সদস্য সচিব করে বক্তাবলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

কামাল প্রধানকে আহবায়ক ও পিন্টুকে সদস্য সচিব করে বক্তাবলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জাকির হোসেন রবিন ও সদস্য সচিব রাসেল মাহমুদের যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদন করা হয়েছে।

কমিটিতে কামাল প্রধানকে আহ্বায়ক ও মো.পিন্টুকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়াও মো. আবুল কাশেমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ. আল জুয়ায়ের (সিয়াম), মো. সেকান্দার গাজী, সোহরাব ভূঁইয়া, মাহমুদুল্লাহ, হাজী আ. মোতালেব, মোহাম্মদ আনোয়ার ও সোহেল সরদারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো. সেলিম সারোয়ার, রাসেল মিয়া, মনির হোসেন, মো. রাসেল, শাকিল হোসেন, মো. বিপ্লব, মো. ইয়াসিন, মো. আমিন হোসেন, রশিদ সরদার, মো. সুমন ও মো. খলিল রহমান।

দলীয় প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বক্তাবলী ইউনিয়ন শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।