ত্বকী হত্যার ১৬২ মাস: বিচারের দাবিতে ৮ সেপ্টেম্বর আলোক প্রজ্বালন


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন / ১০০০
ত্বকী হত্যার ১৬২ মাস: বিচারের দাবিতে ৮ সেপ্টেম্বর আলোক প্রজ্বালন

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬২ মাস পূর্ণ হয়েছে। ২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সাড়ে ১৩ বছর পেরিয়ে গেলেও এখনো এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

 

এক বিবৃতিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সাড়ে ১১ বছর ত্বকী হত্যার বিচার বন্ধ রাখা হয়েছিল। সরকার পরিবর্তনের পরও বিচার ব্যবস্থায় দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি বলে দাবি করেছে সংগঠনটি।

 

বিবৃতিতে বলা হয়, ত্বকী হত্যা বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার একটি নগ্ন উদাহরণ।

 

ত্বকী হত্যার ১৬২ মাস উপলক্ষে ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামী ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসূচির আয়োজন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

 

কর্মসূচিতে ত্বকী হত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং বিচারহীনতার অবসানের দাবি জানানো হবে।

 

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রচার ও দপ্তর সম্পাদক উজ্জ্বল উচ্ছ্বাস বিবৃতিতে এসব তথ্য জানান