রূপগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৪:১৩ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

রূপগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধা

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সবুজ ওরফে কালাই সবুজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা থানাধীন মুসলিম নগর এলাকার কুয়েতি মসজিদ সংলগ্ন নাহার ভিলা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ রৌশন আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় নাহার ভিলা ভবনের দ্বিতীয় তলায় সবুজ ওরফে কালাই সবুজের ভাড়া বাসার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ইংরেজিতে ‘WALTHER’ লেখা একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড পিস্তলের গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত সবুজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৬টি মামলা, দুটি জিআর ওয়ারেন্ট (নরমাল) এবং একটি জিআর সাজা যাবজ্জীবন ওয়ারেন্ট রয়েছে।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।