এ’তিম শিশুর অর্থ আ’ত্মসাৎ প্র’চেষ্টা ভুইঘরের কামাল উদ্দিন ভূঁইয়ার নামে গ্রে’ফতারি প’রোয়ানা!


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন / ১০০০
এ’তিম শিশুর অর্থ আ’ত্মসাৎ প্র’চেষ্টা ভুইঘরের কামাল উদ্দিন ভূঁইয়ার নামে গ্রে’ফতারি প’রোয়ানা!

এ’তিম শিশুর অর্থ আ’ত্মসাৎ প্র’চেষ্টা ভুইঘরের কামাল উদ্দিন ভূঁইয়ার নামে গ্রে’ফতারি প’রোয়ানা!

 

 

এতিম অসহায় শিশু আব্দুস নুর শিশিরের মৃত পিতার পাওনা অর্থ আত্মসাৎ প্রচেষ্টাকারী কামাল উদ্দিন ভূঁইয়া সহ তার দুই সন্তান সম্রাট ও সুপ্তি মোট তিনজনের নামে ভুক্তভোগী শিশু শিশিরের চাচা কে এম আবুল হোসেন অভিভাবক হিসাবে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ফতুল্লা, নারায়ণগঞ্জ এ একটি প্রতারণার মামলা দায়ের করেন।

 

গত ২০শে আগস্ট বৃহস্পতিবার ওই মামলায় বিজ্ঞ আদালত কামাল উদ্দিন ভূঁইয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এবং তার দুই সন্তান সম্রাট ও সুপ্তির নামে সমন জারি করেন।

 

সি আর মামলা নম্বর-৬১১/২৬ (ফতুল্লা)

ধারাঃ ৪০৬/৪২০/৫০৬/৩৪/৫০৬(২) পেনাল কোড)।

 

অসহায় নাবালক শিশু তার মৃত পিতার পাওনা অর্থ ফিরে পেতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

 

আরো উল্লেখ থাকে যে, নাবালক শিশু আব্দুস নূর শিশিরের বাবার মৃত্যুর পর, প্রায় চার বছর যাবত শিশিরের আপন চাচা কে,এম আবুল হোসেনের তত্ত্বাবধানে রয়েছেন এবং শিশিরের যাবতীয় ভরণ পোষণ ও লেখাপড়ার দায়িত্ব শিশিরের চাচা কে এম আবুল হোসেন নিরলস ভাবে পালন করছেন। তারই ধারাবাহিকতায় কে এম আবুল হোসেন বাদী হয়ে বিজ্ঞ আদালতে শিশিরের পক্ষে কামাল উদ্দিন ভূঁইয়া ও গংদের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেন। এবং ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার সাব-ইন্সপেক্টর আজিজ নিরলস ভাবে তার মেধা ও প্রজ্ঞা খাটিয়ে সুষ্ঠু তদন্ত শেষে মামলার সত্যতা প্রমাণ পেয়েছেন এবং সে লক্ষ্যে বিজ্ঞ আদালতে তার তদন্ত রিপোর্ট দাখিল করেন।

 

তদন্তকারী কর্মকর্তার রিপোর্টের ভিত্তিতে বিজ্ঞ আদালত গত ২০ শে আগস্ট রোজ বৃহস্পতিবার কামাল উদ্দিন ভূঁইয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এবং বাকি দুইজন সম্রাট ও সুপ্তির নামে সমন জারি করেন। কামাল উদ্দিন ভূঁইয়া ও তার গংরা এতিম অসহায় শিশু আব্দুস নূর শিশিরের পাওনা অর্থ আত্মসাৎ করার নানা ধরনের অপকৌশল অবলম্বন করছেন বলেও জানা গেছে।