ডেনমার্কের ভিসার প্রলোভনে টাকা নেওয়ার অভিযোগ, আলোচনায় SKY ROUTE VISA CONSULTANCY


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৬, ৯:০২ অপরাহ্ন / ১০০০
ডেনমার্কের ভিসার প্রলোভনে টাকা নেওয়ার অভিযোগ, আলোচনায় SKY ROUTE VISA CONSULTANCY

ডেনমার্কের ভিসার প্রলোভনে টাকা নেওয়ার অভিযোগ, আলোচনায় SKY ROUTE VISA CONSULTANCY

 

রিপোর্টার, ঢাকাঃ- জিহাদ হোসেন

 

ডেনমার্কে চাকরি ও ভিসার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে SKY ROUTE VISA CONSULTANCY নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির অফিসের ঠিকানা হিসেবে সেন্ট্রাল প্লাজা, ২৩১, সেনপাড়া পর্বতা, রোকেয়া স্মরণী, মিরপুর-১০, ঢাকা-১২১৬, লিফট-৮ উল্লেখ করা হয়েছে।

 

ভুক্তভোগীদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে ডেনমার্কসহ ইউরোপের বিভিন্ন দেশে চাকরির সুযোগ ও ভিসার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে প্রাথমিকভাবে টাকা নেওয়া হয়েছে।

 

ভুক্তভোগীদের দাবি, ডেনমার্কের ভিসা আবেদনের প্রাথমিক প্রক্রিয়ার কথা বলে জনপ্রতি ১৫ হাজার টাকা করে নেওয়া হয়। টাকা দেওয়ার পর বিভিন্ন ধরনের আবেদনপত্র, রেজিস্ট্রেশন স্লিপ ও ই-মেইল কনফার্মেশনের তথ্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।

 

গণমাধ্যমকর্মী জিহাদ চৌধুরী জানান, ফেসবুকে বিজ্ঞাপন দেখে তিনি ডেনমার্কে যাওয়ার বিষয়ে SKY ROUTE VISA CONSULTANCY-এর সঙ্গে যোগাযোগ করেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ভিসার বিষয়ে আশ্বাস দেওয়ার পর তিনি ১৫ হাজার টাকা জমা দেন। একই সময়ে তার বন্ধু আরিফও টাকা জমা দেন বলে জানান তিনি।

 

জিহাদের অভিযোগ, টাকা নেওয়ার সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছিল—তারা এর আগে ডেনমার্ক, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে অনেক মানুষকে পাঠিয়েছে। ডেনমার্কে পাঠানো ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার কথা বলা হলেও পরবর্তীতে বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে।

 

ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে SKY ROUTE VISA CONSULTANCY কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে তুলে ধরা হবে।

 

ভুক্তভোগীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত, অর্থ ফেরত এবং সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।