আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের বৈঠক


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন / ১০০০
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

 

সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম দমন, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

 

পুলিশ সদর দপ্তর জানায়, এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাইলে পামারট্রি (Riley Palmertree)। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় কবৈঠকে আইজিপি বলেন, এফবিআইয়ের সঙ্গে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, প্রতারণা ও সাইবার অপরাধ মোকাবিলায় এফবিআইয়ের কারিগরি ও পেশাগত সহায়তা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

 

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রেন।