ফতুল্লা থানা কৃষকদল সভাপতি জুয়েল আরমানের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ৫:০৫ অপরাহ্ন / ১০০০
ফতুল্লা থানা কৃষকদল সভাপতি জুয়েল আরমানের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা

ফতুল্লা থানা কৃষকদল সভাপতি জুয়েল আরমানের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা

 

ফতুল্লা থানা কৃষকদলের নবনির্বাচিত সভাপতি জুয়েল আরমানের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ আদায় ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

মামলাটি করেছেন কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ার হোসেন দেলু। মামলায় জুয়েল আরমানকে একমাত্র নামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

মামলার অভিযোগে বলা হয়েছে, জুয়েল আরমান দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেন দেলুর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবি করা অর্থ না দেওয়ায় তাকে অপহরণ করে ফতুল্লার ডিআইটি মাঠ এলাকায় নিয়ে আটকে রাখা হয়। সেখানে তার কাছ থেকে নগদ ৩ লাখ টাকা এবং ৫ লাখ টাকার একটি চেক আদায় করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এছাড়া আটকে রাখার সময় তাকে শারীরিকভাবে নির্যাতন ও হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বাদী। ঘটনার পর তিনি আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন।

 

অন্যদিকে, অভিযুক্ত জুয়েল আরমান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, মামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

 

মামলাটি বর্তমানে আদালতের বিচারাধীন থাকায় অভিযোগের সত্যতা আদালতের কার্যক্রমের মাধ্যমে নির্ধারিত হবে।