আড়াইহাজারে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৫:২০ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকদ্রব্যসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমন। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন দাইরাদী এলাকার এমদাদুলের ছেলে ফরহাদ (২৭) এবং মোস্তফার ছেলে মাহিন (২৬)।

 

ম্যাজিস্ট্রেট ফরহাদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে মাহিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

অভিযান চলাকালে তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমন বলেন, মাদকের বিরুদ্ধে এ ধর‌নের অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্তদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।