

জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি শেখ রবিউল আলম
বিশেষ প্রতিনিধি, লাবনী সিদ্দিকী :
সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা জোরদারের আহ্বান শেখ রবিউল আলমের
জাতিসংঘে বাংলাদেশের নতুন অর্জন!
সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি শেখ রবিউল আলম।
জাতিসংঘে বাংলাদেশের জন্য নতুন আন্তর্জাতিক স্বীকৃতি। সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেলের যৌথ-সভাপতির দায়িত্ব পালন করে বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান, সমন্বিত বাস্তবায়ন ও জবাবদিহিতা জোরদারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
নিউইয়র্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ-সভাপতির দায়িত্ব পালন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
অধিবেশনে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শুধু শক্তিশালী প্রতিষ্ঠান গঠনই যথেষ্ট নয়; কার্যকর বাস্তবায়ন, সমন্বয় এবং জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি।
মন্ত্রী পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, শিক্ষা, অর্থ, পরিবেশ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, শিক্ষাবিদ ও তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন শেখ রবিউল আলম। প্রতিনিধি দলে রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
আপনার মতামত লিখুন :