শব্দদূষণবিরোধী অভিযানে ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ


Saimoon Islam প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন / ১০০০
শব্দদূষণবিরোধী অভিযানে ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযানে শব্দদূষণকারী ৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৪টি হর্ন জব্দ করা হয়েছে।

 

রোববার (২৮ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ, সদর থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযানে অংশ নেয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।

 

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পরিচালিত অভিযানে শব্দদূষণকারী ৪টি যানবাহনের কাছ থেকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ৪টি হর্ন জব্দ করা হয়েছে।

 

পরিবেশ অধিদপ্তর আরও জানায়, নারায়ণগঞ্জে শব্দদূষণ ও পরিবেশ দূষণকারী যানবাহন, কারখানা এবং বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।