ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মরহুম আঃ কাদির জিলানীর গ্রামের বাড়ি চাঁদপুরে তার কবর জিয়ারত ও মৃত্যুর চতুর্থ দিনের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন ফতুল্লা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল হোসেন

Saimoon Islam প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ৬:০৪ অপরাহ্ন / ১০০০
ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মরহুম আঃ কাদির জিলানীর গ্রামের বাড়ি চাঁদপুরে তার কবর জিয়ারত ও মৃত্যুর চতুর্থ দিনের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন ফতুল্লা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল হোসেন

ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মরহুম আঃ কাদির জিলানীর গ্রামের বাড়ি চাঁদপুরে তার কবর জিয়ারত ও মৃত্যুর চতুর্থ দিনের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন ফতুল্লা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল হোসেন

এ সময় রুবেল হোসেন মরহুমের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন। পরে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

রুবেল হোসেন বলেন, “কাদির জিলানীর অকাল মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ ছাত্রনেতাকে হারিয়েছি। তিনি সংগঠনের জন্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তার এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।”

তিনি আরও বলেন, “মরহুম কাদির জিলানীর আদর্শ ও সাংগঠনিক অবদান আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সকলের কাছে তার জন্য দোয়া চাই।”

দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।