
শহিদ জিয়া স্মৃতি সংসদের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন তৈয়বুর রহমান
শহিদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে শহিদ জিয়া স্মৃতি সংসদ।
৫ মে মঙ্গলবার কর্মসূচির অংশ হিসেবে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় শহিদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আলহাজ্ব তৈয়বুর রহমান।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ এক আলোচনা সভায় মিলিত হন। আলোচনা সভায় তৈয়বুর রহমান বলেন,
“শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের এক অবিচল প্রতীক। তাঁর আদর্শ ও দেশপ্রেম আমাদের জন্য চিরন্তন প্রেরণার উৎস। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং মানুষের অধিকার আদায়ে নিরলস সংগ্রাম করেছেন।
তিনি আরও বলেন, আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদেরকে নতুন করে শপথ নেওয়ার সুযোগ করে দিয়েছে— আমরা শহিদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবো। ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।
তিনি বর্তমান প্রজন্মের কাছে শহিদ জিয়ার আদর্শ পৌঁছে দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং দেশের উন্নয়ন, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।”
আপনার মতামত লিখুন :