
০৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূঁইয়ার নেতৃত্বে দুপুর থেকে ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিলের পর মিছিল ভুইগড় শিকদার পাম্প এলাকায় এসে সমবেত হয়।
পরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সেখান থেকে একত্রে বিশাল শোডাউনটি পাসপোর্ট অফিস প্রাঙ্গনে গিয়ে জেলা বিএনপির মূল মিছিলে যুক্ত হয়। শোডাউনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
এসময় বক্তব্যে শহিদুল ইসলাম টিটু বলেন,
“বিপ্লব ও সংহতি দিবস আমাদের কাছে কেবল একটি দিবস নয়, এটি স্বৈরাচারের বিরুদ্ধে গণআন্দোলনের প্রতীক। আজ জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে আমরা আরো সংগঠিত, আরো ঐক্যবদ্ধ। যত বাধা-প্রতিবন্ধকতাই আসুক, গণতন্ত্র ফিরিয়ে আনতেই হবে। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি।”
সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূঁইয়া বলেন—
“বিগত সরকার দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। মানুষের ভোটাধিকার নেই, বাকস্বাধীনতা নেই। আমরা আন্দোলনকে আরও বেগবান করবো। এই দেশের মানুষের মুক্তির জন্য আমরা যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বিএনপি জনগণের দল, তাই জনগণই আমাদের শক্তি।”
এসময় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী শহিদুল্লাহ,যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মিথুন,নজরুল ইসলাম মাদবর,এড.আলমগীর,আরফ মন্ডল,নজরুল ইসলাম প্রধান প্রমুখ
আপনার মতামত লিখুন :