এনায়েতনগর সোনার বাংলা সংসদ নির্বাচনে বিপ্লব- আজাদ পরিষদের মনোনয়নপত্র ক্রয়


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন / ১০০০
এনায়েতনগর সোনার বাংলা সংসদ নির্বাচনে বিপ্লব- আজাদ পরিষদের মনোনয়নপত্র ক্রয়

ফতুল্লার এনায়েতনগর ধর্মগঞ্জে অবস্থিত সোনার বাংলা সংসদের আসন্ন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। এরই ধারাবাহিকতায় নির্বাচনে অংশ নিতে বিপ্লব-আজাদ পরিষদের মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) রাতে সাইফুল ইসলাম বিপ্লব প্যানেলের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে সোনার বাংলা সংসদ প্রাঙ্গণে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় সংসদ প্রাঙ্গণে প্যানেলের সদস্য ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

মনোনয়নপত্র ক্রয় শেষে সাইফুল ইসলাম বিপ্লব বলেন, “আমরা সোনার বাংলা সংসদের সদস্যদের ভালোবাসা, সমর্থন ও আস্থাকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। নির্বাচিত হলে সংসদের উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করব। আমাদের লক্ষ্য একটি সুন্দর, সুশৃঙ্খল ও সদস্যবান্ধব সংসদ গড়ে তোলা।”

 

তিনি আরও বলেন, “নির্বাচনে জয়-পরাজয় যাই হোক, আমরা সদস্যদের পাশে থাকতে চাই এবং সংসদের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে চাই।”

 

মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে সোনার বাংলা সংসদের আসন্ন নির্বাচন ঘিরে প্রার্থীদের কার্যক্রম আরও জোরদার হচ্ছে। ইতোমধ্যে মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে সংসদ প্রাঙ্গণে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।