ফতুল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক, পঙ্গু হাসপাতালে প্রেরণ


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ৯:১১ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক, পঙ্গু হাসপাতালে প্রেরণ

ফতুল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক, পঙ্গু হাসপাতালে প্রের

 

 

 

নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আকস্মিক বাইক শোডাউন ও মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মোরশেদ।

 

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক প্রাপ্ত তথ্য অনুযায়ী,সাংবাদিক মোরশেদ বুলেটিন ৭১ নামক একটি পোর্টালের সম্পাদক।তিনি শোডাউনের ভিডিও ধারণ করতে গেলে ছাত্রলীগের বাইকের বহর থেকে একটি বাইক সাংবাদিক মোরশেদের ওপর দিয়ে চালিয়ে দেন। এতে গুরুতর আহত হন তিনি।

 

পরে আহত সাংবাদিককে প্রথমে খানপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

 

সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলেহ উদ্বেগ সৃষ্টি হয়েছে।

 

ঘটনার বিস্তারিত তথ্য ও সর্বশেষ পরিস্থিতি জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনে।