আইসিএপিপির অধিবেশনে অংশ নিলেন ইসলামী আন্দোলনের চার নেতা


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৬, ১:০২ অপরাহ্ন / ১০০০
আইসিএপিপির অধিবেশনে অংশ নিলেন ইসলামী আন্দোলনের চার নেতা

দক্ষিণ কোরিয়ায় চলমান ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনের প্রথম প্ল্যানারি সেশনে অংশগ্রহণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চার নেতা।

 

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির রাজধানী সিউলে অনুষ্ঠিত এ অধিবেশনে যোগ দেন তারা। এর আগে গতকাল বুধবার ঢাকা ছেড়েছেন তারা।

 

বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হোসাইন ওলিউল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি কে এম বিল্লাল হোসাইন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজল এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাজন শিকদার।

 

এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে পারস্পরিক যোগাযোগ, রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময়, আঞ্চলিক সহযোগিতা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে।