পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মারুফের মরদেহ উদ্ধার


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৬, ৫:২১ অপরাহ্ন / ১০০০
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মারুফের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুজনের মধ্যে মো. (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার (২৭ অক্টোবর) উদ্ধারকারী দল তার মরদেহ উদ্ধার করে।

নিখোঁজ অপর ব্যক্তি মো. রাসেলের (৩৫) সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্বিতীয় দিনের মতো নিখাদ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী একসঙ্গে নদীতে গোসল করতে নামেন। এ সময় তীব্র স্রোতে আটকা পড়ে ছয়জন সাঁতরে অলৌকিকভাবে তীরে উঠতে পারলেও মো. মারুফ ও মো. রাসেল পানিতে তলিয়ে যান। নিখোঁজ মারুফের বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায় এবং রাসেলের বাড়ি পটুয়াখালী জেলায়।

 

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সোমবারের ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৮টা থেকে পুনরায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়। এরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল মারুফের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম (পিএফএম) জানান, নিখোঁজ অপর ব্যক্তি রাসেলের সন্ধানে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে। তাকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলতেই থাকবে।