উত্তরায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন / ১০০০
উত্তরায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর উত্তরায় ন্যূনতম বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা রাস্তা থেকে সরে যান।

 

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর ও বিএনএস সেন্টার এলাকায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শ্রমিকরা। পরে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিতে দফায় দফায় চেষ্টা চালায় পুলিশ। অবশেষে বেলা পৌনে ১২টার দিকে টিয়ারশেল নিক্ষেপ করে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।