দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন / ১০০০
দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষ ও মাঘ শীতের প্রধান দুই মাস। তার আগেই পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অনুভূত হতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। তবে সারা দেশের বাসিন্দাদের পুরোপুরি শীতের আমেজ পেতে অপেক্ষা করতে হবে আরও এক মাসের বেশি সময়।

 

 

শীত কবে নামবে এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, চলতি বছর নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই সারা দেশে শীতের প্রকোপ দৃশ্যমান হতে শুরু করবে।

 

তিনি জানান, এবার শীতের প্রভাব দীর্ঘায়িত হতে পারে এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময় রাজধানীর তাপমাত্রা নেমে আসতে পারে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।

 

 

এই আবহাওয়াবিদের মতে, নভেম্বরের প্রথম সপ্তাহেই দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। তবে তৃতীয় সপ্তাহ থেকে দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে, আর জানুয়ারিতে তীব্রতা থাকবে সবচেয়ে বেশি।

 

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে বলেও জানান তিনি