বন্ধনের উদ্যোগে দুইদিনব্যাপী বৃক্ষ প্রদর্শনী, প্রতিযোগিতা ‘অরবিত্য’


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ৪:০৪ অপরাহ্ন / ১০০০
বন্ধনের উদ্যোগে দুইদিনব্যাপী বৃক্ষ প্রদর্শনী, প্রতিযোগিতা ‘অরবিত্য’

বৃক্ষপ্রেমীদের অংশগ্রহণে সামাজিক সংগঠন বন্ধনের উদ্যোগে দুইদিনব্যাপী বৃক্ষ প্রদর্শনী ও প্রতিযোগিতা ‘অরবিত্য’-এর আয়োজন করা হয়েছে।

 

শুক্রবার ও শনিবার (২ ও ৩ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

 

আয়োজকদের মধ্যে আরাফাত বাপ্পি বলেন, “‘অরবিত্য’ কোনো বৃক্ষ মেলা কিংবা বাণিজ্যিক বিক্রয় আয়োজন নয়। এটি আর্ট এক্সিবিশনের আদলে আয়োজিত গাছ এক্সিবিশন। যেখানে বিভিন্ন বাগানি তাদের বিশেষ গাছ, নান্দনিক গাছের সেটআপ এবং গাছের সঙ্গে জড়িয়ে থাকা নিজেদের গল্প ও অনুভূতি মানুষের সামনে তুলে ধরবেন। আমাদের বিশ্বাস, এমন একটি আয়োজন মানুষের মধ্যে গাছ ও প্রকৃতির প্রতি ভালোবাসা, আগ্রহ এবং সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।”