

ফতুল্লায় হিন্দু যুবকের বাসায় চাঁদা না পেয়ে হামলা,অতঃপর এলাকাসীর হাতে আটকের পর পুলিশে সোপর্দ বিএনপি নেতার ছেলে
ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ পিটিআই এলাকায় চাঁদা না পেয়ে মেহেদী কুমার দাস নামক এক হিন্দু যুবকের বাসা বাড়িতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আনোয়ার মাস্টারের ছেলে ফয়সাল, তার সহযোগী আকাশ,কাউসার, রুপল,হালিম,সোহেলসহ কতিপয় স্থানীয় চাঁদাবাজ ও কিশোর গ্যাং লিডারদের বিরুদ্ধে।
এসময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় জনতা এসে দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেন, বাকিরা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী মেহেদী কুমার দাস বাদী হয়ে ফতুল্লার মডেল থানায় মামলার দায়েরের উদ্দেশ্যে এজাহার দিয়েছেন।
এজাহার সূত্রে যানা যায়,উল্লেখ করা আসামীরা কয়েকদফা মেহেদী কুমার দাস থেকে চাদা চেয়ে আসছিলেন। না দিলে মেরে ফেলার হুমকি দিতে থাকে।
সর্বশেষ ৩০ আগষ্ট (সোমবার) সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায়।
এলাকাবাসী সূত্রে পাওয়া তথ্যমতে,সিয়াচর, লালখা,তক্কারমাঠ,পিটিআই, স্টিডিয়াম এলাকার মূর্তিমান এক আতঙ্কের নাম ফয়সাল।যাকে শেল্টার দিয়ে আসছেন স্থানীয় অপরাধীদের গডফাদার হিসেবে পরিচিত নবু মেম্বার এর ছেলে মনির।
তার শেল্টারে এবং তার অফিসেই করা হয় সকল ধরনের অপরাধের ছক।
উল্লেখিত এলাকার মাদক ব্যাবসা,চুরি,ছিনতাই,চাঁদাবাজি,ইভটিজিংসহ নানা অপকর্ম দিনের পর দিন চালিয়ে আসছে।
তার বিরুদ্ধে গোটা এলাকা ফুসে উঠেছে।
তবে সর্বশেষ হিন্দু যুবকের বাড়িতে চাঁদাবাজির ঘটনায় সহযোগীসহ এলাকাবাসীর হাতে আটক এবং পুলিশে সোপর্দে স্বস্তি ফিরে এসেছে গোটা এলাকাজুড়ে।
এলাকাবাসী আনোয়ার মাস্টারের ছেলে ফয়সাল,তার শেল্টারদাতা মনির এবং তার যত সহযোগী রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :