আওয়ামীলীগ ঘনিষ্ঠতার অভিযোগে এমপি পুত্র আশাকে মহানগর বিএনপির শোকজ
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার ঘনিষ্ঠ মিত্র জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাকে শোকজ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। সংগঠনের আহ্বায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্বাক্ষরিত নোটিশে আবুল কাউসার আশার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।
কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এ বিষয়ে নো কমেন্টস।
নোটিশে উল্লেখ করা হয়, “নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র গুরুত্বপূর্ণ পদে থেকে পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও জাতীয় পার্টির সাথে সুসম্পর্ক গড়ে বিভিন্ন সুবিধা আদায় ও তাদের বিভিন্ন ভাবে স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করে দলের ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে ও দলের আদর্শের চরমভাবে ক্ষুণ্ন করায় আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তৎমর্মে কারণ দর্শানো নোটিশ।”
“আপনি দলের গুরুত্বপূর্ণ পদে থেকে দল ও সরকারের ভাবমূর্তির কথা চিন্তা না করে পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগের পদধারী ও দন্ড ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে গডফাদার শামীম ওসমান পরিবারের সাথে যারা সম্পৃক্ত ছিল, তাদেরকে বিভিন্ন পর্যায়ে রেখে দলীয় নির্দেশ লঙ্ঘন করে বিভিন্ন সুবিধা আদায় ও তাদের বিভিন্ন ভাবে স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করে দলের ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে ও দলের আদর্শের চরমভাবে ক্ষুণ্ন করায় আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তৎমর্মে কারণ দর্শানো নোটিশ।”
“আপনি দলের গুরুত্বপূর্ণ পদে থেকে দল ও সরকারের ভাবমূর্তির কথা চিন্তা না করে পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগের পদধারী ও দন্ড ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গডফাদার শামীম ওসমান পরিবারের সাথে যারা সম্পৃক্ত ছিল, তাদেরকে বিভিন্ন পর্যায়ে রেখে দলীয় নির্দেশ লঙ্ঘন করে বিভিন্ন সুবিধা আদায় ও তাদের বিভিন্ন ভাবে স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করে দলের ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে ও দলের আদর্শের চরমভাবে ক্ষুণ্ন করায় আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তৎমর্মে কারণ দর্শানো নোটিশ।”
“জনাব, আপনি দলের গুরুত্বপূর্ণ পদে থেকে দল ও সরকারের ভাবমূর্তির কথা চিন্তা না করে পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগের পদধারী ও দন্ড ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে গডফাদার শামীম ওসমান পরিবারের সাথে যারা সম্পৃক্ত ছিল, তাদেরকে বিভিন্ন পর্যায়ে রেখে দলীয় নির্দেশ লঙ্ঘন করে বিভিন্ন সুবিধা আদায় ও তাদের বিভিন্ন ভাবে স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করে দলের ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে ও দলের আদর্শের চরমভাবে ক্ষুণ্ন করায় আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তৎমর্মে কারণ দর্শানো নোটিশ।”
নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে ভারপ্রাপ্ত মহাসচিব বিএনপি কেন্দ্রীয় কমিটি, সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি, সহ সাংগঠনিক সম্পাদক-১ ও ২ বিএনপি কেন্দ্রীয় কমিটি ও দপ্তর সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি।