নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির মামলায় ইরফান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জেট ফুয়েল চুরির মামলায় তাঁকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় জ্বালানি তেলের অবৈধ কারবারের সঙ্গে ইরফান ভূঁইয়ার সম্পৃক্ততার অভিযোগ দীর্ঘদিনের। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
স্থানীয়রা জ্বালানি তেলের অবৈধ কারবারে জড়িত অন্যদেরও তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।