এবার কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
২৪ নভেম্বর ২০২৬ তারিখে ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুতুবপুর ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের দলীয় ঘোষিত আন্দোলন সংগ্রামে উপস্থিত না থাকা এবং দলের অভ্যন্তরে গ্রুপিং সৃষ্টি করার কারণে কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।