করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের বন্দরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র্যালিটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ূম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার।
সভায় বক্তব্য দেন বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আলম জাহিদ এবং সমবায়ী নূর এ আজাদ, মোশারফ হোসেন, আরিফ হোসেন ও মো. রাসেল মিয়া।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্ব দেন তারা।