রুহুল আমিন শিকদার-আনিসুর রহমানকে শারীরিক হেনস্থার ঘটনায় ফতুল্লা ইউনিয়ন বিএনপির নিন্দা
ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার ও বিএনপি নেতা আনিসুর রহমান আনিসকে শারীরিকভাবে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা ইউনিয়ন বিএনপি।
বুধবার (২ সেপ্টেম্বর) ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এ ধরনের শারীরিক হেনস্থার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান ফতুল্লা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।