বাংলাদেশ ক্রিকেট দলকে মাসুদুজ্জামানের অভিনন্দন
অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান।
অভিনন্দন বার্তায় মাসুদুজ্জামান বলেন, এই অসাধারণ অর্জন বাংলাদেশের ক্রিকেট দলের বিশ্বাস, সাহস, শৃঙ্খলা, দৃঢ়তা ও প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতার প্রতিফলন। দলের প্রতিটি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের সম্মিলিত প্রচেষ্টায় জাতি গর্বিত।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে এই ঐতিহাসিক জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রমবর্ধমান শক্তির প্রমাণ। এই জয় বাংলাদেশ ক্রিকেটে আরও অনেক স্মরণীয় মুহূর্তের অনুপ্রেরণা হয়ে থাকবে।
মাসুদুজ্জামান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, “অভিনন্দন টিম বাংলাদেশ। তোমরা দেশকে গর্বিত করেছ।”