ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
রোববার (৯ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
ত্রিবেদী দুই দেশের মানুষের মধ্যকার চমৎকার সম্পর্কের প্রশংসা করেন এবং এই ধারা সরকারি পর্যায়েও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।
তারেক রহমানকে একজন জনবান্ধব নেতা হিসেবে অভিহিত করে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী এবং তারেক রহমান—এই দুই নেতা একত্রে কাজ করলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যাবে।সাধারণ মানুষের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি আরও সহজ ও সাশ্রয়ী করার পরিকল্পনা রয়েছে জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ভিসার খরচ কমানো, ভিসা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি এবং ভিসা প্রদানের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ চলছে।