ফতুল্লায় স্বেচ্ছাসেবকদল নেতা মামুন হত্যাকান্ডের অন্যতম আসামি ও ক্রসফায়ারের তালিকাভুক্ত কিলার নয়নকে শেল্টার দিচ্ছে আরেক স্বেচ্ছাসেবকদল নেতা আরিফ প্রধান ও যুবদল নেতা মিঠু খান!
বিএনপিতে সমালোচনার ঝড়
নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মামুন হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত কিলার নয়নের সঙ্গে স্বেচ্ছাসেবকদল নেতা আরিফ প্রধান এবং যুবদল নেতা মিঠু খানের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
দলীয় নেতাকর্মীদের একাংশের অভিযোগ, হত্যা মামলার অন্যতম আসামির সঙ্গে প্রকাশ্য সখ্যতা ও যোগাযোগ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা চলছে।
এর আগে কিলার নয়নকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে যুবদল নেতা মিঠু খানের নাম বিভিন্ন মহলে আলোচনায় আসে। এবার একই আসামির সঙ্গে স্বেচ্ছাসেবকদল নেতা আরিফ প্রধানের ঘনিষ্ঠতার অভিযোগ সামনে আসায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে।
সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা বলছে, যে ব্যাক্তি ক্রসফায়ারের তালিকাভুক্ত আসামি ও বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবকদল নেতা হত্যাকান্ডের ঘটনায় আসামি তার সাথে আরিফ প্রধান ও মিঠু খানের এমন গভির সখ্যতা জনমনে প্রশ্নের উকি দেয়।এ ঘটনা ফাস হওয়ার পর তৃনমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।
তারা আরিফ প্রধান ও মিঠু খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।