জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মসজিদে মসজিদে আলমগীর হোসেনের দোয়া
কাশিপুর ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৪ টি মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন শুক্রবার কাশিপুর ৩ নং ওয়ার্ডে অবস্থিত বিভিন্ন মসজিদে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলমগীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবিচল রক্ষক। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তাঁর আদর্শ ধারণ করে আমাদের সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম তুলে ধরতে হবে। তাঁর দেখানো পথ অনুসরণ করেই গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে।”
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার পাশাপাশি অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।