
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একজন আপসহীন ও আদর্শনিষ্ঠ নেত্রী উল্লেখ করে ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী শহীদুল্লাহ বলেছেন, দল-মত নির্বিশেষে বেগম খালেদা জিয়াকে মানুষ ভালোবাসে। তাঁর অসুস্থতার খবরে দেশের সর্বস্তরের মানুষ দোয়া করছেন। আমরাও চাই, তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের হাল ধরুন।
মঙ্গলবার কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন,
বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জীবনের বেশিরভাগ সময় উৎসর্গ করেছেন। আজ তিনি অসুস্থ এটা পুরো জাতির জন্যই কষ্টের। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাঁকে দ্রুত রোগমুক্তি দান করেন।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :