
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ-০৪ আসনের আওতাধীন সাতটি ইউনিয়নে একযোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-০৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. শাহ আলমের পক্ষে প্রতিটি ইউনিয়নে তার নেতাকর্মীরা এই দোয়া মাহফিলের আয়োজন করেন।
এর আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান শাহ আলম।
মুঠোফোনে গণমাধ্যমকে শাহ আলম বলেন,
“ম্যাডামের দ্রুত সুস্থতা আমাদের সবার কামনা। জনগণের ভালোবাসা আর দোয়া তার জন্য অব্যাহত আছে। আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
শাহ আলম আরও বলেন,
“ম্যাডামের দ্রুত সুস্থতা আমাদের সবার হৃদয়ের দাবি। তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন তিনি এ দেশের কোটি মানুষের আশা, গণতন্ত্রের প্রতীক। তার অসুস্থতার খবরে আমরা যেমন উদ্বিগ্ন, তেমনি তার জন্য কর্মী থেকে সাধারণ মানুষ পর্যন্ত দোয়া করছেন।
আমি নিজে হাসপাতালে গিয়ে ম্যাডামের চিকিৎসার খোঁজ নিয়েছি। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন এটা জেনে কিছুটা স্বস্তি পেয়েছি। তবে তার পাশে দাঁড়ানো, তার সুস্থতা কামনা করা এটা শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটা মানবিক দায়িত্বও।
নারায়ণগঞ্জ-০৪ আসনের প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীরা একসঙ্গে দোয়া করছে এটাই প্রমাণ করে ম্যাডাম মানুষকে কতটা আপন করে নিতে পেরেছেন। ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।”
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবার মুখে ছিল খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের প্রার্থনা।
আপনার মতামত লিখুন :