বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান'য়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী'র নেতৃত্বে এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন এর অংশগ্রহনে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে অফিসার ও ফোর্সের যৌথ অভিযানে ফোর্সের সহায়তায় ইং-০২/১১/২০২৬ তারিখ বন্দর থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ০২ (দুই) জন মাদকসেবী, নারায়ণগঞ্জ এর বন্দর থানার এফআইআর নং-৮, তারিখ- ০৪ আগস্ট, ২০২৬: জি আর নং-৩২৯, তারিখ- ০৪ আগস্ট, ২০২৬। সময়- ১৫:১০ ঘটিকা ধারা- 457/380 The Penal Code, 1860: এর আসামী ১। স্বপন (২৫), পিতা-এমরান, সাং-কেওঢালা, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ২। মারুফ (১৩) (ভাসমান), পিতা-আজমান, সাং-কেওঢালা, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জদ্বয়‘কে, ফৌজদারী কার্যবিধি আইনের ০১ (এক) জন সহ সর্বমোট ০৫ (পাঁচ) জন আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।