ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে স্লোগান দিতে দেখা গেছে। তার নাম সাজবুল ইসলাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার ফেসবুকেও একই পরিচয় পাওয়া গেছে।
রোববার (১ নভেম্বর) সকাল নিজের ফেসবুকে থেকে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন সাজবুল ইসলাম।
এরমধ্যে একটি ভিডিওর ক্যাপশনে সাজবুল লিখেছেন, শ্রমিকদের অধিকার মজুরি বোর্ড গঠন করে গেজেট ভুক্ত করুন।
এটা আমাদের ন্যায্য অধিকার। চারদিকে যে হারে দ্রব্যের বাজার বাড়তেছে। আমি একজন শ্রমিক হয়ে এ কষ্ট বুঝি। পরিবার চালাতে আমাদের কষ্ট হচ্ছে। ৩০০০০ টাকা বেতন বৃদ্ধির আন্দোলন -২০২৬
অপর এক পোস্টে ক্যাপশনে তিনি লিখেছেন, ৩০০০০ টাকা বেতন শ্রমিকদের ন্যায্য অধিকার। আমি নিজেও একজন শ্রমিক।
শ্রমিকদের কষ্ট আমি বুঝি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যাতে দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে মজুরি বোর্ড
গঠন করে।