সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ডাকাত, মাদকসেবীসহ ২১ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ডাকাত, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১০১ পিস ইয়াবাসহ সোহেল (৩৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার বড় চেঙ্গাইন এলাকার শহিদ মিয়ার ছেলে।
এছাড়া মাদক সেবনরত অবস্থায় ১৪ জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মাঝেরপাড়ার মোঃ ফারুক (৪৭), খৈদেরগাওয়ের মোঃ সুমন (২২), চরলালের মোঃ মেহেদী হাসান (২০), নাজিরপুরের মোঃ দীন ইসলাম (২৪), সেনপাড়ায় বসবাসরত কুড়িগ্রামের সাফি (১৯) ও মানিক (১৯), নীলফামারীর এরফান (১৮), পুল দাইয়েরের সাজ্জাত (২৭), রূপগঞ্জের পিউপাড়ায় বসবাসরত কুমিল্লার মোঃ বাছির হোসেন (২৮), সোনাপুরের ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ইয়ামিন (২৫), লালমনিরহাটের সোহাগ (১৯), চাঁদপুরের মাহিম (২০), সোনাপুরের সোহাগ (১৯) এবং বারদী মিস্ত্রি পাড়ার লোকনাথ দাস (৪০)।
একই অভিযানে পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকার ডাকাত দলের সদস্য মোঃ জাহিদ সাহানকে (১৬) গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি নিয়মিত মামলায় তুষাবছের মোঃ জাহিদ (২৮), ললাটির মোঃ জিসান (২০) এবং পৌরসভার গুচাইট এলাকার আক্তার ওরফে খাজাকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
এছাড়া আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামি— কোম্পানীগঞ্জের মোঃ আব্দুল (৩৫) এবং দামোদরদী এলাকার খন্দকার আবুল কালামকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।